শনিবার মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অ্যাকশন রেলের। রাত সাড়ে ১০টা নাগাদ রেলের জমি দখলমুক্ত করতে অভিযান চালালো প্রশাসন। কোনও রকম অপ্রিয় ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে পুরো স্টেশন ঘিরে ফেলেন রেল পুলিশ কর্মীরা। এরপর উচ্ছেদ চালানো হয়। ভেঙে দেওয়া হয় অবৈধ দোকান ও স্টল। বিশাল পরিমাণ পুলিশ মজুত থাকায় কোনও অপ্রিয় ঘটনা ঘটেনি। প্রায় আড়াই ঘণ্টা অপারেশন চালিয়ে পার্ক সার্কাস স্টেশন দখল মুক্ত করে প্রশাসন। এরফলে যাত্রীরা যাতায়াতের সময় স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।