এক দাপুটে মাওবাদী নেত্রীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই মাওবাদীর নাম শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা। তার বয়স ৬০ বছর। তাকে উত্তর কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই মাওবাদী নেত্রীর স্বাস্থ্যের হাল ভাল নয়। শ্রদ্ধার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। তার মাথার দাম ১৫ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। ওদিকে মাধাই পাত্র নামের একজন মাওবাদী নেতা সারেন্ডার করল আজ।