তারাতলায় লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। সর্বশেষ জানা গেছে ৯ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন মৃত। আহতদের মধ্যে ১৫ জন স্থিতিশীল। ১ জন অতিরিক্ত সঙ্কটজনক অবস্থায় এবং ৪ জন সঙ্কটজনক অবস্থায় রয়েছেন। এর পরেই মুখ্যমন্ত্রীর সংযোজন,'আমরা ঘোষণা করছি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যদিও মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না। পাশাপাশি যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। সরকার তাঁদের পাশে রয়েছেন।'