উত্তরপাড়ার পরে বেলেঘাটায় আক্রমণের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের বিধায় কুণাল ঘোষ। কীভাবে টার্গেট, তা বলতে গিয়ে কেঁদে ফেললেন কুণাল। প্রায় কাঁদো কাঁদো হয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, 'আজ আমি নিশ্চিত আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। "আমার বাড়ির সামনে থেকে ফলো করা হল। শুধু আমি নই, আমার সহকর্মীরাও নিরাপদ নয়। সব মুখ বাঁধা, হাতে হাতুড়ি...। আমাকে হাতুড়ি দিয়ে মারা হয়..। ওরা বলেছে জানে মেরে দেবে। এইভাবে থামানো যাবে না আমাকে। কুণালের দাবি, অভিযোগ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়ে চারবার আক্রমণ। পরপর তিন দিন। ওরা কি আমার ডেডবডি দেখতে চায়?' তাঁর অভিযোগ, হামলাকারীরা তাঁর গাড়ির কলার ধরে টানছিল এবং গাড়িতে ঝুলছিল। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তিনি।