কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। জানালেন কুণাল ঘোষ। তিনি জানান,'তৃণমূলের সমস্ত সাংগঠনিক কমিটি ভেঙে দেওয়া হয়েছে। অনেকে বলছে, দলটাই ভেঙে গিয়েছে। তৃণমূল ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল সমার্থক'।