কুণাল ঘোষ বক্তব্য রাখতে উঠতেই চোর চোর স্লোগান রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে। স্পিকার প্রথমেই তাঁকে সতর্ক করে বলেন, 'কুণালবাবু ইস্যুর বাইরে কথা বলবেন না।' পাল্টা তৃণমূল (মমতা) বিধায়ক বলেন, 'আমাকে তো তাহলে নারদা ভিডিওর তালিকা বের করতে হবে।' এরপরই শোরগোল পড়ে যায় অধিবেশনে। কাধিকবার তাঁকে বাধা দেওয়া হয়। জবাবে তৃণমূল (মমতা) বিধায়ক বলেন, 'হাতের আঙুল থেকে এখনও কালি যায়নি। আমরা হেরে যেতে পারি কিন্তু আমি বেইমান নই।'