'বিধায়কদের ওরিয়েন্টশন ক্যাম্পে আসা আমার কর্তব্য ছিল। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এটা। প্রদীপ প্রজ্জলন পর্যন্ত ছিলাম। লোকসভার অধ্যক্ষ তৃণমূলকে ভাঙতে চাইছেন, সেই গোষ্ঠীকে সহায়তা করলেন। তাঁরা জ্ঞান দেবেন, আর শুনব এটা হতে পারে না'। বিধানসভার বিধায়কদের অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন কুণাল ঘোষ।