প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে, তার ব্যাখ্যা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানান, মমতা বন্দ্যোপাধ্য়ায় আজ নির্বাচনী মামলার হলফনামার অ্যাফার্মেশন করতে এসেছিলেন। এই মামলায় তিনি শুভেন্দু অধিকারীর ভোটে জেতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। কারণ, নির্বাচনটি সঠিকভাবে হয়নি। তাঁর নির্বাচনী এজেন্ট এবং তাঁকেও মারধর করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল।