মঙ্গলবার ফের একবার বিরোধী মেজাজে দেখা গেল মমতা বন্দ্য়োপাধ্যায়কে। এদিন দুপুর ২টো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ওয়াই চ্যানেলে পৌঁছান মমতা। তারপরেই দেখা যায় ধর্নাস্থলের কাছে ব্য়াপক বিশৃঙ্খলা। নেত্রীর পাশে থাকতে দেখা গিয়েছে মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্য়োপাধ্যায়, অশোক দেব, মালা রায়ের মতো নেতৃত্বকে। ধর্নাস্থল থেকে মমতা বলেন, "আমাকে মাইক পর্যন্ত দেওয়া হয়নি। এই অত্যাচার, এই অনাচার মানা যায় না। মঞ্চ তৈরি করতে দেওয়া হয়নি। TMC-কে রাজনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমরা দমে যাব না।" পাশাপাশি তাঁর অভিযোগ, "এই দুঃশাসন, এই নৃশংসতা, যেভাবে তারা ভোট লুট করেছে এবং এখন আমাদের বিধায়ক ও কাউন্সিলরদের পুলিশ দিয়ে হুমকি দিচ্ছে। ওরা এখন TMC ভাঙার চেষ্টা করছে।"