বিজেপি-কে না হারানো পর্যন্ত তিনি পিছু হটবেন না। বিড়লা তারামণ্ডলের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জানালেন, দলের প্রতীক ঘাসফুলের জন্যও তিনি লড়াই চালিয়ে যাবেন। কোনওভাবেই সেই প্রতীক ছাড়বেন না। কারণ, দলের প্রতিষ্ঠাতা তিনিই। তাই তাঁর অধিকার সর্বাগ্রে। মমতার কথায়, 'তোমরা ফান্ড নেবে, সিম্বল নেবে। আমি ছাড়ব না। সিম্বল আমাদের। প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব।'