তৃণমূলে থাকাকালীনই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতেন শুভেন্দু অধিকারী। তাই তিনি দল থেকে তাঁকে তাড়িয়েছিলেন। একুশের সভা থেকে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বলেন, 'তুমি তো সবাইকে চোর বলছ। আর তুমি সাধু। ২০১৬ পর্যন্ত তো রাতের অন্ধকারে মাথায় চাদর ঢাকা দিয়ে বিজেপির সঙ্গে দেখা করতে যেতে। তাই তো দল থেকে তাড়িয়েছিলাম।' তৃণমূলের টিকিটে জিতে এসে অনেক সাংসদ NCPI-তে যোগ দিয়েছেন। তাঁদের একাংশকেও আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, 'অনেকে তো আগে থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তখন তো জানতে পারিনি। এখন সব সামনে আসছে।'