'ঝাড়গ্রামের আদিবাসী এলাকায় বা ঝাড়খণ্ড, বিহারে আমরা অনেক সময় শুনেছি। তবে আগের সরকারের সময়...' বেহালার সরসুনায় প্রেমের শাস্তি হিসেবে বাবা, ছেলে ও তার বন্ধুকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর ঘটনায় প্রতিক্রিয়া রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'ঘটনাটা শুনে আমি শিউরে উঠছি। আমার কলকাতায় এ ধরনের ঘটনা! ঝাড়গ্রামের আদিবাসী এলাকায় বা ঝাড়খণ্ড, বিহারে আমরা অনেক সময় শুনেছি। তবে আগের সরকারের সময়। আমার সরকারের সময় যদি এরকম ঘটনা ঘটে থাকে আপনাদের এইটুকু বলতে পারি কাউকে রেয়াত করা হবে না। একদম হাতেনাতে আপনারা দেখতে পাবেন।'