সল্টলেকের ৩৯ নম্বর ওয়ার্ডে আচমকা পরিদর্শনে নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাস্তার ফুটপাত দখল করে কোথাও পার্কিং, কোথাও দোকান দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত খালি করার নির্দেশ দেন মন্ত্রী। নির্দেশ না মানলে জরিমানা করা হবে বলেও কড়া বার্তা দিয়েছেন তিনি।