'ককরোচ আন্দোলন নামে যে আন্দোলন হয়েছে, তা আসলে উৎপাত...।' রবিবার এই ভাষাতেই বিরোধীদের বিঁধলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বিজেপি নেতা বলেন, "মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় জানিয়েছেন যারা এই উৎপাতের সঙ্গে জড়িত, তাঁদের কাউকে ছাড়া হবে না। গ্রেফতার করা হচ্ছে। গুন্ডা দমন আইনে এদের বিচার হবে।" তিনি বলেন, 'এটা আন্দোলন নয়, এটা উৎপাত। এটা দেশের মানুষ বুঝে গিয়েছে। এরা দেশের বিরুদ্ধে নানা ইস্যুকে মদত দেয়।'