রাজ্যে আসন্ন পুরভোট ও রাজনৈতিক পরিস্থিতির মাঝে, লক্ষ্মীপুজোর সন্ধ্যায় উত্তর কলকাতায় NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক জল্পনা উস্কে উঠতেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি নাড়ু খেতে এসেছেন। এ প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, 'লক্ষ্মীপুজো বা দুর্গাপুজোর সময়ে কে কোন পার্টিতে আছে দেখি না। আন্তরিক ভাবে যে ডাকে আমি না করতে পারি না। পুজোতে যাই, বহুলোকের সঙ্গে দেখা হয়। ভেদাভেদ মুছে ডাকতে পারলে আমার যেতে আপত্তি নেই।' পশ্চিমবঙ্গের উন্নতির স্বার্থে এবার একত্রে আসতে হবে বলেও বার্তা দিয়েছেন তিনি।