সোমবার তারাপীঠের হোটেলে আগুন। এবার কলকাতার নিউমার্কেট চত্বরে মির্জা গালিব স্ট্রিটে আগুন লেগে মৃত্যু হল ৬ জন পুরুষ, ২ জন মহিলা ও এক শিশুর। অধিকাংশই বাংলাদেশের নাগরিক। মঙ্গলবার মাঝরাতে ২টো নাগাদ ওই হোটেলের ৩ তলায় আগুন লাগে। স্থানীয়রা দাবি করছেন, একটি ৫ তলা বাড়িতে একাধিক হোটেল বেআইনিভাবে চলছে।