নিউটাউনে ফিরছে সনাতনী দুর্গাপুজো। এবারের থিম ‘সনাতন থেকে বিজ্ঞান’। প্রাচীন ভারতীয় জ্ঞান, বিজ্ঞানচর্চা এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন তুলে ধরা হবে পুজোর মণ্ডপে। সোমবার ইসরোর কর্তা এবং মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা সুব্রত গুপ্ত হাতে এক প্রদর্শনীর উদ্বোধনের মধ্য দিয়ে সূচনা হল এই পুজো। ১৩ অক্টোবর থেকে দর্শনার্থীদের জন্য এই মণ্ডপ খোলার পরিকল্পনা রয়েছে।