উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে জনরোষ। মারধর করলেন সাধারণ মানুষ। তাঁর বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী লোপাটের অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। মারধর করা হয়েছে বিধান বিশ্বাসের অনুগামীকেও।