শনিবার সকালে পাইকপাড়ায় বড় বিস্ফোরণ। সেখানে বিস্ফোরক ছিল বলে দাবি স্থানীয়দের। বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, 'তৃণমূল কংগ্রেস দুর্গাপুজোর নামে যে টাকা দেয়, এই টাকার উদ্দেশ্যই হচ্ছে এরকম বেশ কিছু ক্লাব তৃণমূলের হয়ে ভোটের সময় অস্ত্রাগার হিসাবে কাজ করে। সেই একটা অস্ত্রাগারে আজকে বিস্ফোরণ ঘটে গেছে।'