প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি। আবার তাঁর জন্মদিন। সেই উপলক্ষ্যে রাজ্যে প্রদীপ জ্বালানোর কর্মসূচি পালিত হল। বাজে কদমতলার সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথমে প্রদীপ জ্বালান। তার পর একে একে তাঁর মন্ত্রিসভার সদস্য ইন্দ্রনীল খাঁ, তাপস রায় প্রদীপ প্রজ্জ্বলন করেন। এই উপলক্ষে বাজে কদমতলা ঘাটে গঙ্গাবক্ষে হাজারও প্রদীপ জ্বালানো হয়।