কলকাতায় পৌঁছে মেট্রো সফর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের জন্য নবান্নে পৌঁছেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। আর সেখানে যাওয়ার আগেই কলকাতা বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যান জয় হিন্দ মেট্রো স্টেশনে, সেখান থেকে মেট্রো করে নোয়াপাড়া পর্যন্ত যান। মেট্রো সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনের পাশাপাশি ছবি তুলতেও দেখা যায় রেলমন্ত্রীকে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 'আগামী চার থেকে পাঁচ বছরে কলকাতা মেট্রোতে নতুন প্রজন্মের ৬০ ট্রেন যুক্ত করা হবে।'