তৃণমূল ভেঙে গেল। বিধায়কদের নিয়ে নতুন বিক্ষুব্ধ গোষ্ঠী তৈরির প্রক্রিয়া শুরু৷ তাতে নেতৃত্ব দিচ্ছেন প্রথম বার বিধায়ক হওয়া ঋতব্রত এবং সন্দীপন৷ তাঁর পৌঁছে গিয়েছেন বিধানসভায়। একে একে ঢুকলেন শিউলি সাহা, অসীমা পাত্র, শুভাশিস দাসেরা। সূত্রের খবর, প্রাথমিক ভাবে এই বিক্ষুব্ধরা আলাদা ব্লক তৈরি করে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের বদলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করবেন৷ টানটান উত্তেজনা বাংলার রাজনৈতিক মহলে।