রাজ্য জুড়ে শুরু হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষে চিৎপুর থানার উদ্যোগে জৈন কলেজ থেকে রিজেন্ট মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে যোগ দেন বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি, চিৎপুর থানার পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকসহ জৈন কলেজে এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। মিছিলের পাশাপাশি স্কুল পড়ুয়া এবং পুলিশ আধিকারিকদের উদ্যোগে পথ চলতি মানুষদের ট্রাফিক নিয়ম সম্পর্কেও নানাভাবে সচেতন করা হয়। শেষে বিধায়ক রীতেশ তিওয়ারি জানান, হেলমেট পরা, মদ খেয়ে গাড়ি বা বাইক না চালানো, লেন মেনে চলা এবং ওভারটেকিং এড়িয়ে চললে প্রতিবছর ২ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়ে দেওয়া যেতে পারে।