বাংলায় পালাবদল ঘটেছে সরকারের। আর তার প্রভাব সব জায়গাতেই স্পষ্ট। ব্যতিক্রম নয় বাংলা তথা বাঙালির দুর্গাপুজোও। বাংলার পুজোর থিমে জায়গা পাচ্ছে পুরান থেকে রামায়ণ, মহাভারত। সেরকমই সল্টলেক ইসি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের ৫০ তম বর্ষে এবার তাদের থিম 'অক্ষয়িনী'। অর্থাৎ পুজো থিমে আস্ত মহাভারত। পুরো মন্ডপ জুড়েই ফুটিয়ে তোলা হবে মহাভারতের নানান অধ্যায়। শিল্পী সম্রাট ভট্টাচার্য।