ওয়ার্ড পুনর্বিন্যাসের পরে ১৫০ আসনে জয় পাওয়াই লক্ষ্য। দাবি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কলকাতা-হাওড়া পুরসভা ভোট নিয়ে আজ সাংবাদিক বৈঠক করেন সুকান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন, 'যে ভোটেই দাঁড়ান না কেন, ওঁকে হারানোর জন্য আমরা তৈরি আছি। উনি যেখানে দাঁড়াবেন, রণে বনে জলে জঙ্গলে, আমরা সেখানেই যাবো হারানোর জন্য, চিন্তা নেই। আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনও শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি। আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি।' অর্থাৎ তিনি পরিষ্কার করে দেন, বিজেপি একাই লড়বে পুরভোটে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, সনাতনী মেয়রই বসবে কলকাতা পুরসভায়।