'যে ব্যক্তি বলছেন, তাঁর বাপ-ঠাকুরদা গয়া থেকে এসেছেন। ওনার দেখানো পথে ওনার শাগরেদরা আসছে। বিহারে তো এখন শ্যুটআউট হয় না। ওখানে বুলডোজার চলে। যত শ্যুটআউট হচ্ছে, সবই তৃণমূল নেতাদের ঘনিষ্টরা করছে। বহু আগে জেমস বন্ডের সিনেমায় দেখেছিলাম এমন এক গাড়ি, যাতে সুইচ টিপলে গাড়ি অদৃশ্য হয়ে যায়। তেমনই হয়ত পুলিশকে দেখলে ওরাও অদৃশ্য হয়ে যায়। বোমা বানাতেও দুর্নীতি করে তৃণমূল। বিজেপি বোমা ফাটালে এমন হত না। আমরা ফাটালে বড় ফাটাই। বাজপেয়ীজি ফাটিয়ে ছিলেন।'