রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একুশে জুলাইয়ের চেনা ছবি উধাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় থাকার সময় একুশে জুলাইয়ের দিন হাওড়া,শিয়ালদা স্টেশনে পা ফেলার জায়গা থাকত না। হাজারে হাজারে কর্মী-সমর্থক ট্রেন থেকে নেমে মিছিল করে আসতেন। বাবুঘাটের ফেরিঘাটেও দেখা যেত একই ছবি। তবে এবার সেই সব দেখা গেল না। যে সব জায়গায় একুশে দিবস পালিত হচ্ছে, সেই সব জায়গা ছাড়া কলকাতার রাস্তায় যান চলাচল কার্যত স্বাভাবিক।