তৃণমূল কংগ্রেসের ভাঙন নিয়ে এবার বিস্ফোরক দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া নেতা ঋজু দত্ত। তাঁর দাবি, তাঁর কাছে নির্দিষ্ট খবর রয়েছে, রুবির কাছে একটি হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৫০ জন তৃণমূল বিধায়ক একটি গোপন মিটিং করেন। ফোনেও কথা হয়। সন্ধ্যায় কলকাতায় এমএলএ হস্টেলেও একাধিক বিধায়কের সঙ্গে বৈঠক হয়েছে। দুপুর ২টো নাগাদ এঁরা সবাই মিলে যাচ্ছেন স্পিকারের কাছে, গিয়ে দাবি করবে, আমাদের কাছে দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন রয়েছে। আমরাই আসল তৃণমূল।