মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছেড়েই একরাশ ক্ষোভ উগরে দিলেন বিধায়ক জাভেদ খান। ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে গঠিত হওয়া তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া জাভেদের বক্তব্য, 'ওই দলে গণতন্ত্র ছিল না। কিছু বললেই, বাচ্চা বাচ্চা নেতাগুলো বলত, তোমার না পোষালে চলে যাও। আজ নতুন সরকার এসে বস্তি উচ্ছেদ করছে, বিল্ডিং ভেঙে ফেলছে, কুরবানি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে পার্টির কী স্ট্যান্ড,তাও জানানো হয়নি আমাদের। আমরা যখন নেতৃত্বকে জিগ্গেস করলাম, কোনও সদুত্তর পাইনি। আর বকরি ইদে কখনও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি। আমরা ইদ উল ফিতরে ওঁদের নিমন্ত্রণ করতাম।'