অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুণাল। তাঁর প্রশ্ন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য কোন রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক? কুণালের অভিযোগ, শাসক দল রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে বিরোধী নেত্রীকে গৃহবন্দি করার মতো মানসিকতা দেখানো হচ্ছে। এরপরেই শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে কুণাল বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রীর মধ্যে একটা হাঁটার কম্পিটিশন হোক, সারা পৃথিবী দেখুক। এক্সারসাইজ আর হাঁটার প্রতিযোগিতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাগজে-কলমে যা বয়স, বাস্তবে তার থেকে বয়স অনেকটাই কম।