কলকাতাজুড়ে হইচই। NCPI সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার। সেখানে তাঁকে চোর ও বেইমান বলে উল্লেখ করা হয়েছে। সুদীপের নিজের লোকসভা কেন্দ্র থেকে শুরু করে কলকাতার বিস্তীর্ণ অংশে এই পোস্টার দেখা যায় আজ মঙ্গলবার সকালে। সবথেকে অবাক করার মতো বিষয় হল, সেই পোস্টারের প্রচারক হিসেবে কুণাল ঘোষ ও তাপস রায়ের নাম রয়েছে। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ও রাজ্যের শিল্প মন্ত্রী তাপস রায় এই পোস্টারের নেপথ্যে? তা নিয়ে শুরু হয়েছে জলঘোলা। এই প্রসঙ্গে কী বললেন কুণাল ঘোষ?দেখুন।