সোমবার সম্প্রসারিত হল পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা। মোট ৩৫ জন মন্ত্রী শপথ নিলেন। আর শপথ গ্রহণের আগেই ঘোষণা হয়েছে রাজ্যের নতুন মন্ত্রীদের নাম। সেখানে ১৩ জন পূর্ণমন্ত্রী হয়েছেন। ইতিমধ্যেই তাঁরা শপথ গ্রহণ করে ফেলেছেন।