অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপে তাড়াহুড়ো করবেন না। বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা করেই পাবেন। ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করলে ৩ জুন থেকে ৩ হাজার টাকা ভাতা পাবেন মহিলারা। ২ জুনের পর করলে দেড় হাজার টাকা করে প্রতি মাসে পাবেন। ১ জুন থেকে ৯০ দিন ফর্ম ফিলআপ করা যাবে। ৩ মাসের মধ্যে ফর্ম ফিলআপ করলে ৩ হাজার টাকা পাবেন। বাড়ি বাড়ি গিয়েও ফর্ম ফিলআপ করা যাবে। এই ফর্ম ফিলাপে যেন কেউ তাড়াহুড়ো না করেন, সেই বার্তা দেন মুখ্যমন্ত্রী।