Advertisement

Atta Biscuits Recipe: আটা আর নারকেল দিয়েই হবে বেকারির স্টাইলে মুচমুচে খাস্তা বিস্কুট, চায়ের সঙ্গে জমবে দারুণ

চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে বিস্কুট বানাতে কী কী লাগবে এবং সঙ্গে জেনে নিন মুচমুচে বিস্কুট তৈরির স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

 নারকেল ও আটার স্বাস্থ্যকর বিস্কুট নারকেল ও আটার স্বাস্থ্যকর বিস্কুট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Nov 2026,
  • अपडेटेड 1:51 PM IST

আমরা ভারতীয়রা চা খুব ভালোবাসি। বিশেষ করে বিকেলের দিকে চায়ের জন্য মনটা ছটফট করতে থাকে। চায়ের সঙ্গে কিছু খাবার থাকলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। এমন পরিস্থিতিতে, আপনি বাজারের মতো মুচমুচে ও সুস্বাদু বিস্কুট বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এখানে  একটি সহজ রেসিপি থাকল।  চলুন জেনে নেওয়া যাক, বাড়িতে বিস্কুট বানাতে কী কী উপকরণ লাগবে এবং সঙ্গে মুচমুচে বিস্কুট তৈরির ধাপে ধাপে পদ্ধতি। 

আপনার এই জিনিসগুলো প্রয়োজন হবে- 
বিস্কুট বানাতে আধা কাপ চিনি লাগবে 
আধা কাপ শুকনো নারকেল 
এক চা চামচ মৌরি
দেড় কাপ গমের আটা
আধা কাপ সুজি 
তিন টেবিল চামচ দেশি ঘি লাগবে
এছাড়াও, আটা মাখার জন্য প্রয়োজনমতো দুধ এবং বিস্কুট ভাজার জন্য তেল রাখুন।

কীভাবে বিস্কুট বানাতে হবে?
প্রথমে একটি মিক্সার জার নিন। তাতে আধা কাপ চিনি, আধা কাপ শুকনো নারকেল এবং এক চা চামচ মৌরি দিয়ে ভালোভাবে পিষে নিন। সব উপকরণ দিয়ে একটি মিহি পাইডার তৈরি করতে হবে। এবার একটি বড় বাটিতে দেড় কাপ গমের আটা ও আধা কাপ সুজি নিন। এর সঙ্গে আগে থেকে তৈরি করে রাখা চিনি এবং নারকেলের গুঁড়ো মিশিয়ে দিন। এরপর তিন টেবিল চামচ দেশি ঘি যোগ করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।  এবার বাটিতে অল্প অল্প করে দুধ দিয়ে মেখে  শক্ত মণ্ড তৈরি করুন। খেয়াল রাখবেন মণ্ডটি যেন খুব বেশি নরম না হয়। এবার, বেলনচাকি বা বোর্ডের উপর কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিন। তৈরি করা মণ্ডটি তার উপর রেখে বেলন দিয়ে বেলে নিন।  এরপর, একটি গ্লাস বা বাটি ব্যবহার করে বেলা মণ্ডটি গোল গোল করে কেটে নিন। একটি কাঁটাচামচ দিয়ে বিস্কুটগুলোতে ছোট ছোট ছিদ্র করুন। এই ছিদ্রগুলো বিস্কুটগুলোকে ভালোভাবে মচমচে হতে সাহায্য করে।  এবার একটি প্যানে তেল গরম করুন, তারপর আগে থেকে তৈরি বিস্কুটগুলো তেলে দিয়ে ধীরে ধীরে ভাজুন।  বিস্কুটগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত কম আঁচে ভাজতে হবে।  এরপর বিস্কুটগুলো তুলে বাটার পেপারের ওপর রাখুন। এতে সব অতিরিক্ত তেল শুষে নেবে।  সেইসঙ্গে আপনার সুস্বাদু ও মুচমুচে বিস্কুট তৈরি হয়ে যাবে। আপনি আপনার বিকালের চায়ের সঙ্গে এই বিস্কুটগুলো খেতে পারেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement