Advertisement

Aloo Korma: আলুর কোর্মা খেলে মাংস ভুলে যাবেন, রইল সহজ Recipe

বাড়িতে আলুর নানা পদ তো খেয়েছেন। কখনও আলু কোর্মা রান্না করেছেন। তাহলে সহজ রেসিপিটা শিখে বাড়িতেই বানিয়ে ফেলুন আলু কোর্মা।

আলু কোর্মার রেসিপিআলু কোর্মার রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 7:43 PM IST
  • বাড়িতে বানান আলু কোর্মা।
  • আলু কোর্মার সহজ রেসিপি জানুন।

আলু-কপি, আলু-পটলের তরকারি তো বাড়িতে হয়ই। কিন্তু রোজ আলুর তরকারি খেতে তো মোটেও ভাল লাগে না। আবার আলু ছাড়া সবজি পোষায় না।  আলু দিয়ে বানিয়ে ফেলুন কোর্মা। খেতে চটপটে। দেখতেও হবে নজরকাড়া। এই রান্নার বিশেষত্ব হল মশলাদার ঘন গ্রেভি। আলুর সঙ্গে মিশে যার স্বাদ আরও বেড়ে যায়। বানাতেও খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। বাড়িতে থাকা কয়েকটি মশলাতেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই পদ। চলুন জেনে নেওয়া যাক, চটপটে আলু কোর্মার সহজ রেসিপি।


আলু কোর্মা বানাতে যা যা লাগবে
মাঝারি আকারের আলু ৫-৬টি
পেঁয়াজ ১টি
রসুনের কোয়া ৫-৬টি
টক দই ১ কাপ
কাজু ৭-৮টি
আদা সামান্য
সামান্য ধনেপাতা
লঙ্কাগুঁড়ো ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
জিরে গুঁড়ো ১ টেবিল চামচ
মৌরি ১ টেবিল চামচ
চাট মশলা ১ চা চামচ
কসৌরি মেথি ১ টেবিল চামচ
হলুদ আধ চা চামচ
স্বাদমতো নুন
প্রয়োজনমতো তেল
ধনেপাতা, কাঁচালঙ্কা ও সামান্য আদা

প্রথমে পেঁয়াজ পাতলা করে কেটে নিন। রসুনের কোয়াগুলিও ছাড়িয়ে রাখুন। কড়াইয়ে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন দিয়ে ভাল করে ভেজে নিন। পেঁয়াজ ও রসুন সোনালি, বাদামি হয়ে মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজতে হবে। তবে আঁচ খুব বেশি রাখবেন না। তা হলে পেঁয়াজ ও রসুন পুড়ে যেতে পারে। ভাল করে ভাজা হয়ে গেলে ঠান্ডা হতে দিন। এবার ভাজা পেঁয়াজ ও রসুন মিক্সিতে দিন। তার সঙ্গে এক কাপ দই, কাজু, আদা এবং ধনেপাতার ডাঁটি দিয়ে দিন। এরপর লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি, চাট মশলা, কসৌরি মেথি, হলুদ ও সামান্য নুন দিয়ে সব কিছু ভাল করে মিহি করে বেটে নিন। ঘন হয়ে গেলে প্রয়োজনমতো সামান্য জল দিতে পারেন।

এবার আলু হালকা সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন, আলু যেন পুরোপুরি গলে না যায়। আলুর খোসা ছাড়িয়ে বড় টুকরো করে কেটে নিন। চাইলে গোটা ছোট আলুও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে আলু নিয়ে সামান্য নুন, লঙ্কাগুঁড়ো, হলুদ ও কসৌরি মেথি দিয়ে হালকা হাতে মেখে নিন। মশলা আলুর গায়ে ভালভাবে লেগে যাবে। এরপর কড়াইয়ে সামান্য তেল গরম করে মশলা মাখানো আলুগুলি মাঝারি আঁচে হালকা সোনালি করে ভেজে নিন। আলু খুব বেশি মুচমুচে করার প্রয়োজন নেই। 

Advertisement

আলু হালকা ভাজা হয়ে গেলে তা এক পাশে সরিয়ে রাখুন। এবার একই কড়াইয়ে তৈরি করে রাখা গ্রেভি ঢেলে দিন। মাঝারি আঁচে গ্রেভি ভাল করে রান্না করুন। মাঝে মাঝে নাড়তে থাকুন। গ্রেভি ভাল ভাবে কষে গিয়ে উপরে তেল ভেসে উঠলে বুঝবেন মশলা তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে ভাজা আলু দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজনমতো সামান্য জল দিয়ে কয়েক মিনিট কম আঁচে রান্না হতে দিন। এতে মশলার স্বাদ আলুর ভিতর পর্যন্ত ঢুকে যাবে। 
খেয়াল রাখবেন, মশলা ভাল ভাবে কষে যাওয়ার পরেই আলু দিতে হবে। তাতেই রান্নার স্বাদ ও গন্ধ আরও ভাল হবে।

আলু কোর্মা তৈরি। উপর থেকে কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিন। চাইলে কুচি করা কাঁচালঙ্কা এবং সামান্য আদাও দিতে পারেন। 
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement