Advertisement

Ilish Alternative Fish: 'গরিবের ইলিশ' এই মাছ, স্বাদে ধরতেই পারবেন না; দামও অর্ধেক

ইলিশের মতোই খেতে এই মাছ কিনে আনুন বাজার থেকে। স্বাদে একদম ইলিশ। দামও অর্ধেক। চৌক্কা, চন্দনা, খয়ের এর ধারে কাছে আসে না।

পেংবা মাছ (সোশ্যাল মিডিয়া)পেংবা মাছ (সোশ্যাল মিডিয়া)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 6:45 PM IST

দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার আগে মরশুমের প্রথম তাজা ইলিশ ঢুকেছে বাজারে। ৩৫০-৪০০ গ্রামের ইলিশ মিলছে। দাম চড়া। আসছে জামাইষষ্ঠী। কিন্তু অনেকের সাধ থাকলেও সাধ্য হবে না ইলিশ কেনার। তাই বলে সর্ষে ইলিশ পাতে পড়বে না তা হয়? তাই ইলিশের মতোই খেতে এই মাছ কিনে আনুন বাজার থেকে। স্বাদে একদম ইলিশ। দামও অর্ধেক। চৌক্কা, চন্দনা, খয়ের এর ধারে কাছে আসে না।

ইলিশের মতো এই সুস্বাদু মাছের নাম হল পেংবা। বছর কয়েক ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় পেংবা মাছ চাষ হচ্ছে। এটি বিশেষত মণিপুরের মাছ। তবে এর স্বাদ এখানকার ইলিশের খুব কাছাকাছি। মাছ চাষিরা তাই রাজ্যে এই মাছ চাষ শুরু করছেন। 

পেংবা মাছ নদী বা জলাশয়ের প্রয়োজন নেই
পেংবা মাছ চাষের জন্য নদী বা জলাশয়ের প্রয়োজন নেই। চৌবাচ্চাতেই বিশেষ পদ্ধতিতে এই মাছ চাষ  সম্ভব। পেংবা খেলে কোনটা ইলিশ তা ধরতে পারবেন না দুঁদে ইলিশপ্রেমীরাও। 

দাম কত?
বাজারে এই মাছ মেলে ইলিশের হাফ দামে। মাছ চাষিরা ১০-২০ টাকায় মাছের চারা কিনে চৌবাচ্চায় চাষ করছেন। যদিও বাইরে থেকে দেখতে ইলিশের থেকে আলাদা। কিন্তু স্বাদে তা ধরা পড়বে না। বাজারে বড় পেংবার দাম ৩০০-৭০০ টাকার মধ্যেই মেলে। ইলিশের স্বাদে এর অর্ধেক দামে বাজারে পাওয়া যায় বলে একে মাছ চাষিরা গরিবের ইলিশও বলছেন।

Read more!
Advertisement
Advertisement