Advertisement

Lote Macher Jhal Recipe: বাঙাল বাড়ির স্টাইলে লোটে মাছের ঝালের রেসিপি, গরম ভাতে একবারে জমে যাবে

Lote Fish Jhal Recipe: বাঙাল বাড়ির মতো সেরার সেরা লোটে মাছের ঝাল বানাতে চান? তাহলে ঝটপট এই নিবন্ধ থেকে জেনে নিন এর রেসিপি। তারপর লোটে মাছের ঝাল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে।

লটে মাছের ঝাললটে মাছের ঝাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Sep 2026,
  • अपडेटेड 7:06 PM IST
  • বাঙাল বাড়ির মতো সেরার সেরা লোটে মাছের ঝাল বানাতে চান?
  • তাহলে ঝটপট এই নিবন্ধ থেকে জেনে নিন এর রেসিপি
  • তারপর লোটে মাছের ঝাল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন

লোটে মাছের পেটেন্ট রয়েছে বাঙালদের কাছে। বাঙাল বাড়িতে এই মাছের প্রচুর পদ রান্না হয়। আর সেই সব পদের মধ্যে সেরার সেরা হল লোটে মাছের ঝাল। এই পদ গরম ভাতের সঙ্গে খেলে জিভ জুড়িয়ে যায়। তাই তো বাঙাল বাড়ির স্টাইলে লোটে মাছের ঝাল বানিয়ে নিতেই পারেন। এটা বানানো খুব একটা কঠিন কাজ নয়। তাই ঝটপট জেনে নিন বাঙাল বাড়ির মতো লোটে মাছের ঝালের রেসিপি। তারপর বাড়িতে এই পদ বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। 

কী কী লাগবে? 

  • লোটে মাছ লাগবে ৫০০ গ্রাম
  • সেই সঙ্গে বড় সাইজের ২টি পেঁয়াজ মিহি করে কেটে নিন
  • রসুন বাটা নিন ১ চামচ
  • আদা বাটা লাগবে আধ চামচ
  • সেই সঙ্গে হলুদ গুঁড়ো নিন ১ চা চামচ
  • এছাড়া ১ থেকে দেড় চামচ লঙ্কা গুঁড়ো লাগবে
  • জিরে গুঁড়ো নিন আধ চামচ
  • সর্ষের তেল নিন ৪ থেকে ৫ টেবিল চামচ
  • নুন লাগবে স্বাদমতো
  • ধনেপাতা কুচি নিন সামান্য পরিমাণে

এই সব জোগার করে নিয়ে লোটে মাছের পদ বানানো শুরু করে দিন। জেনে নিন পদ্ধতি। 

কীভাবে বানাবেন? 

  • এই পদটা বানানোর ক্ষেত্রে প্রথম ধাপে লোটে মাছ ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। তারপর মাছে নুন ও হলুদ মাখিয়ে নিন। যদিও নুন ও হলুদ মাখিয়ে বেশিক্ষণ মাছ রেখে দেবেন না। তাতে মাছ দিয়ে জল ছাড়তে পারে।
  • এরপর কড়াইতে সর্ষের তেল ঢালুন। তাতে চেরা লঙ্কা ও কুচানো পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
  • তারপর পেঁয়াজের মধ্যে রসুন বাটা ও আদা বাটা দিন। কষাতে থাকুন। 
  • এবার টমেটো কুচি দিতে হবে। টমেটো নরম না হওয়া পর্যন্ত নাড়তে হবে। তাহলেই কাজ হবে। 
  • এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিন। মিশিয়ে দিন স্বাদমতো নুন। সেই সঙ্গে অল্প জল দিতে হবে। তারপর মশলা ভাল করে কষান। 
  • এবার লোটে মাছ দিয়ে দিন। 
  • মাথায় রাখবেন, লোটে মাছে ভাল পরিমাণে জল থাকে। তাই আলাদা করে আবার জল দেবেন না। 
  • এরপর হালকা আঁচে রান্না করুন। 
  • কিছুক্ষণ পর দেখবেন মাছ গলে যাবে। সেটা মশলার সঙ্গে মাখা মাখা হয়ে যাবে। 
  • এই মাছ নামানোর আগে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিন। সেই সঙ্গে সর্ষের তেল ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। 

ব্যস, তৈরি হয়ে গেল বাঙাল বাড়ির লোটে মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে খেতে লাগবে দারুণ।  
 

 

Read more!
Advertisement
Advertisement