Advertisement

Begun Bahar Recipe In Bengali: শাহী স্বাদে হবে কিস্তিমাত করতে চাইলে বানিয়ে ফেলুন নিরামিষ ‘বেগুন বাহার’, জব্বর স্বাদ

Begun Bahar Recipe In Bengali: পাতে পড়ুক জিভে জল আনা ‘বেগুন বাহার’। বাড়িতে অতিথি আপ্যায়ন হোক কিংবা ছুটির দুপুরে পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। কাজুবাদাম আর ফ্রেশ ক্রিমের এই যুগলবন্দি কিন্তু জাস্ট ফাটাফাটি! এক নিরামিষ পদেই যে রাজকীয় তৃপ্তি মিলতে পারে, তার সেরা উদাহরণ এই রান্না।

Begun Bahar Recipe In Bengali: বাংলার বেগুন বাহারে জব্বর স্বাদBegun Bahar Recipe In Bengali: বাংলার বেগুন বাহারে জব্বর স্বাদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Apr 2026,
  • अपडेटेड 11:57 PM IST

Begun Bahar Recipe In Bengali: রোজকার সেই চেনা ছকে বাঁধা বেগুনের ঝোল কিম্বা মামুলি ভাজা, আর কতদিন? একঘেয়েমি কাটিয়ে স্বাদে আভিজাত্যের ছোঁয়া আনতে এবার অন্দরমহলে চলুক নতুন পরীক্ষা। পাতে পড়ুক জিভে জল আনা ‘বেগুন বাহার’। বাড়িতে অতিথি আপ্যায়ন হোক কিংবা ছুটির দুপুরে পরিবারের সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। কাজুবাদাম আর ফ্রেশ ক্রিমের এই যুগলবন্দি কিন্তু জাস্ট ফাটাফাটি! এক নিরামিষ পদেই যে রাজকীয় তৃপ্তি মিলতে পারে, তার সেরা উদাহরণ এই রান্না।

উপকরণ গুছিয়ে নিন: এই শাহী পদ রাঁধতে আপনার হেঁশেলে থাকা খুব সাধারণ কিছু উপকরণই যথেষ্ট। লাগছে, মাঝারি সাইজের আধ কেজি বেগুন, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা বাটা ও ১ চা চামচ রসুন বাটা। রঙের জন্য আন্দাজমতো হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। স্বাদের ভারসাম্য রাখতে আধ কাপ জল ঝরানো টক দই, ৩ টেবিল চামচ কাজুবাদাম বাটা এবং সিকি কাপ কুকিং ক্রিম। ফোড়নের জন্য তেজপাতা ও জিরে। এছাড়া জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা, নুন, চিনি, তেল ও কাঁচা লঙ্কা স্বাদমতো হাতে রাখুন।

রন্ধন প্রণালী
প্রথমে বেগুনগুলো মনের মতো করে কেটে ধুয়ে নিন। তারপর নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে লালচে করে ভেজে আলাদা তুলে রাখুন। এবার ওই তেলেই তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। সঙ্গে দিন সব গুঁড়ো মশলা। মশলা থেকে সুগন্ধ বেরোলে এবং তেল ছাড়তে শুরু করলে তাতে দিয়ে দিন জল ঝরানো টক দই আর কাজুবাদাম বাটা। সামান্য জল দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নিন।

মশলার রং খোলতাই হলে তাতে এক কাপ জল দিন। ঝোল টগবগিয়ে ফুটে উঠলে ভাজা বেগুনগুলো আলতো করে মশলার সমুদ্রে ছেড়ে দিন। সবশেষে নামানোর ম্যাজিক! ওপর থেকে ফ্রেশ ক্রিম, গরম মশলা গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। মিনিট তিনেক হালকা আঁচে ঢাকা দিয়ে রাখলেই কেল্লাফতে! গরম ভাত কিংবা লুচি-পরোটার সঙ্গে পরিবেশন করুন ধোঁয়া ওঠা শাহী ‘বেগুন বাহার’।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement