
ছুটির দিনে বিকেলের আড্ডা জমাতে গরমা গরম চপের জুড়ি নেই।এক কাপ চায়ের সঙ্গে মুচমুচে আলুর চপ হলে তো কথাই নেই! তবে চেনা স্বাদের আলুর চপে যদি একটু নতুনত্ব আনতে চান, তাহলে ট্রাই করতে পারেন ভিন্ন স্বাদের চিকেন কিমার আলুর চপ। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যাবে সুস্বাদু এই স্ন্যাক্স।
বাইরে থেকে কিনে আনার ঝামেলা নেই, নিজের পছন্দমতো মসলা আর উপকরণ মিশিয়ে ঘরেই বানিয়ে নিন মুচমুচে এই আলুর চপ। ছুটির বিকেলে পরিবারের সবাইকে নিয়ে জমিয়ে উপভোগ করার জন্য এর চেয়ে সহজ আয়োজন আর কী হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে চিকেন কিমার আলুর চপ তৈরি করবেন-
উপকরণ
প্রস্তুত প্রণালী
প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা-রসুন ও মসলা দিয়ে কিমা ভেজে জল শুকিয়ে পুর তৈরি করে ঠান্ডা করে নিন। সিদ্ধ আলুর সঙ্গে বেরেস্তা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, চাট মসলা, সর্ষের তেল ও নুন দিয়ে ভালো করে মেখে নিন। মেখে রাখা আলু থেকে সামান্য অংশ নিয়ে হাতের তালুতে চ্যাপ্টা করে মাঝে ১ চামচ মাংসের পুর দিন। চারপাশ থেকে আলু দিয়ে পুরটি ঢেকে সুন্দর চপের আকার দিন। চপগুলো ফেটানো ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখান। এরপর গরম তেলে সোনালী করে ভেজে তুলুন। এবার গরম গরম সস বা চায়ের সঙ্গে পরিবেশন করুন।