
বাঙালির যে কোনও অনুষ্ঠানবাড়ি মানেই খাওয়া শুরু হবে শাকভাজা দিয়ে। এরপর পাতে থাকে লম্বা বোঁটাওয়ালা বেগুন, ঘি আর এরপরই থাকে মুগের ডাল মাছের মাথা দিয়ে। এই খাওয়ার মধ্যে যা তৃপ্তি থাকে তা ফ্রায়েডরাইস-চিলিচিকেনে থাকে না।
উৎসব অনুষ্ঠান হোক বা এমনি ঘরোয়া ভোজ, বাঙালির খাবারের মেনুতে ডাল থাকবেই থাকবে। আর ডালের মধ্যে সোনা মুগ ডালের জুড়ি মেলা ভার। ইলিশ মাছের মাথা দিয়ে সোনা মুগের ডাল, পাতে পড়লে এক্কেবারে চেটেপুটে সাফ!
দেখে নিন, ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি মুগ ডালের রেসিপি।
উপকরণ- (২ জন)
প্রণালী
প্রথমে শুকনো খোলায় মুগ ডাল হালকা সোনালী করে ভেজে নিন। ভাজা মুগ ডাল ভালো করে ধুয়ে সামান্য নুন, হলুদ, ১/৪ চা চামচ আদা বাটা, ২ টো কাঁচালঙ্কা দিয়ে সেদ্ধ করুন। ডাল খুব বেশি ঘাটার দরকার নেই। বেশ দানা দানা থাকবে, তবুও সেদ্ধ হবে। এরপর, একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জল দিয়ে গুলে রেখে দিন। এবার মাছের মাথা ধুয়ে নুন, হলুদ গুঁড়ো মেখে হালকা এপিঠ ওপিঠ করে ভেজে নিন। ওই তেলে শুকনো লঙ্কা, তেজ পাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে গুলে রাখা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বাকি আদা বাটা দিয়ে কষেন। মশলা তেল ছাড়লে সেদ্ধ হওয়া ডাল, ভেজে রাখা মাছের মাথা, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। নিজের পছন্দের ঘনত্ব হলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের জন্য প্রস্তুত ইলিশ মাছের মাথা দিয়ে মুগডাল। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।