Advertisement

Vindi Kanda Sukha: বাড়িতে ঢেঁড়স আছে? পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলুন হিন্দুস্তানী এই Recipe

Bhindi Pyaz Sukha Recipe: রান্নাঘরে ঢেঁড়স আর পেঁয়াজ আছে? তাহলেই হবে। বানিয়ে ফেলুন খুব সহজ ঢেঁড়স-পেঁয়াজ শুখা। কোনও মশলারও প্রয়োজন নেই। সময়ও লাগে খুব কম। সবচেয়ে বড় কথা, তেলও নামমাত্র।

বানিয়ে ফেলুন খুব সহজ ঢেঁড়স-পেঁয়াজ শুখা। বানিয়ে ফেলুন খুব সহজ ঢেঁড়স-পেঁয়াজ শুখা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Sep 2026,
  • अपडेटेड 6:38 PM IST
  • রান্নাঘরে ঢেঁড়স আর পেঁয়াজ আছে? তাহলেই হবে।
  • বানিয়ে ফেলুন খুব সহজ ঢেঁড়স-পেঁয়াজ শুখা।
  • কোনও মশলারও প্রয়োজন নেই।

Bhindi Pyaz Sukha Recipe: রান্নাঘরে ঢেঁড়স আর পেঁয়াজ আছে? তাহলেই হবে। বানিয়ে ফেলুন খুব সহজ ঢেঁড়স-পেঁয়াজ শুখা। কোনও মশলারও প্রয়োজন নেই। সময়ও লাগে খুব কম। সবচেয়ে বড় কথা, তেলও নামমাত্র।

কী কী লাগবে?
ঢেঁড়স, পেঁয়াজ, সর্ষের তেল এবং নুন। স্বাদ বাড়াতে এক কোয়া রসুনও দিতে পারেন। ব্যাস।

প্রথমে ঢেঁড়স ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এর পর মাঝারি আকারে টুকরো করে কেটে রাখুন। পেঁয়াজও বড় বড় টুকরো করে কেটে নিন। চাইলে রসুনের কোয়া অর্ধেক করে রাখতে পারেন।

কীভাবে রান্না করবেন?
প্রথমে একটি কড়াই বসিয়ে হালকা গরম করুন। কড়াই গরম হলে সামান্য সর্ষের তেল দিন। তেল খুব বেশি গরম করার দরকার নেই।

এ বার কড়াইয়ে কাটা পেঁয়াজ এবং ঢেঁড়স দিয়ে দিন। উপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিন। চাইলে এই সময় কয়েক টুকরো রসুনও দিয়ে দিতে পারেন।

এটাই এই রান্নার আসল কৌশল। খুন্তি দিয়ে ঢেঁড়স-পেঁয়াজ নাড়াচাড়া করবেন না। সব উপকরণ যেমন রয়েছে, তেমনই থাকতে দিন।

এবার আঁচ একেবারে কমিয়ে দিন। কড়াইয়ের মুখ ঢেকে দিন। কম আঁচে প্রায় ৭ থেকে ১০ মিনিট রান্না হতে দিন।

চিন্তা নেই। রান্নার সময় কড়াইয়ে লেগে পুড়ে যাওয়ার চান্স নেই। ঢেঁড়স থেকেই কিছুটা জল বেরিয়ে আসবে। ফলে কম আঁচে রান্না করলে সহজেই নরম হয়ে যাবে।

প্রায় ১০ মিনিট পর ঢাকনা খুলে দেখুন। ঢেঁড়স এবং পেঁয়াজ নরম হয়ে এলেই আপনার তরকারি রেডি।  

কীসের সঙ্গে খাবেন?
গরম গরম ঢেঁড়স-পেঁয়াজ শুখা পরিবেশন করুন রুটি বা পরোটার সঙ্গে। ডাল-ভাতের সঙ্গেও এই পদ বেশ ভাল লাগে। বাড়িতে কম সময়ে রান্না করতে হলে এই সহজ রেসিপি কাজে আসতে পারে। 

Read more!
Advertisement
Advertisement