Advertisement

Bihari Handi Chicken Recipe: হাঁড়িতেই হবে বিহারি স্টাইলে ফেমাস হান্ডি চিকেন কারি, ট্রিকসটা জানুন

রইল এমন এক সহজ রেসিপি, যা তৈরি করতে সময় লাগবে কম। বানানো যেমন সহজ, খেতেও তেমনই সুস্বাদু। একেবারে খাঁটি বিহারি কায়দায় তৈরি এই চিকেনের স্বাদে পাবেন দেশি রান্নার আসল আমেজ।

হান্ডি চিকেন কারি রেসিপি।হান্ডি চিকেন কারি রেসিপি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2026,
  • अपडेटेड 6:34 PM IST
  • খাঁটি বিহারি কায়দায় তৈরি এই চিকেন।
  • রেসিপি যেমন সহজ, খেতেও তেমনই দারুণ।

বাঙালির কাছে মাংস মানেই মাটন। তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে এখন অনেকেই চিকেনের দিকে ঝুঁকেছেন। আর চিকেনের নানা পদ খেতেও দারুণ। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন বিহারি কায়দায় রান্না করা চিকেন। সময়ও লাগে কম। আর খেতে দুর্দান্ত। বাড়িতে বিহারি স্টাইলে চিকেন হান্ডি কারি বানানোর রেসিপি জেনে নিন। 


চিকেন ম্যারিনেট করার উপাদান
চিকেন লেগ পিস: ১ কেজি (অর্ধেক করে কাটা)
হলুদ গুঁড়ো: ১.৫ চা চামচ
নুন: স্বাদ অনুযায়ী
লাল লঙ্কার গুঁড়ো: ১ চা চামচ
সর্ষের তেল: ১ টেবিল চামচ

আদা-রসুন বাটার উপাদান

রসুনের কোয়া: ৭-৮টি
কাঁচালঙ্কা: ৩টি (মোটা করে কাটা)
আদা: খোসা ছাড়িয়ে কুচি করা

বিহারি চিকেন কারির উপাদান

সর্ষের তেল: ৫ কাপ
শুকনো লাল লঙ্কা: ৩টি
তেজপাতা: ২-৩টি
দারচিনি: প্রয়োজনমতো
বড় এলাচ: প্রয়োজনমতো
লবঙ্গ: ২টি
পেঁয়াজ: ৪-৫টি
নুন: স্বাদ অনুযায়ী
গোটা রসুন: ৩টি
হলুদ গুঁড়ো : ২ চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো: ১.৫ টেবিল চামচ
জিরে গুঁড়ো: ১/২ চা চামচ
ধনে গুঁড়ো : ১ টেবিল চামচ 
ধনে পাতা
সামান্য জল: প্রয়োজনমতো


গরম মশলা তৈরির উপাদান

গোটা গোলমরিচ: ১ টেবিল চামচ (ভর্তি)
জয়ত্রি: ১টি
ছোট এলাচ: ৭-৮টি
জিরে: ১ চা চামচ
ছোট সর্ষে: ১/২ চা চামচ
বড় এলাচ: ৫টি
গোটা ধনে: ১/২ টেবিল চামচ
লবঙ্গ: ৪-৫টি
নুন: স্বাদ অনুযায়ী


গরম মশলা যেভাবে বানাবেন

এই চিকেনের আসল স্বাদ বাড়াতে দরকার স্পেশাল গরম মশলা। সেটি তৈরি করতে প্রথমে একটি প্যানে গোটা গোলমরিচ, জয়ত্রি, ছোট এলাচ, জিরে, ছোট সর্ষে, বড় এলাচ, গোটা ধনে, লবঙ্গ এবং স্বাদ অনুযায়ী নুন নিন। মাঝারি আঁচে ২-৩ মিনিট শুকনো ভেজে নিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর মিক্সিতে দিয়ে একেবারে মিহি গুঁড়ো করে নিন। তৈরি হয়ে গেল স্পেশাল গরম মশলা। চিকেন রান্নার সময় এর থেকে এক টেবিল চামচ ব্যবহার করলেই স্বাদ হবে জমজমাট।

চিকেন কারি যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় পাত্রে চিকেনের টুকরোগুলি নিন। তাতে হলুদ গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ভাল করে মাখিয়ে নিন। কিছুক্ষণ ম্যারিনেট হতে দিন।

Advertisement

এবার হামানদিস্তায় রসুন, কাঁচালঙ্কা ও আদা নিয়ে মোটা করে বেটে নিন। 

এরপর একটি হাঁড়িতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দু'পিঠ ৭-৮ মিনিট করে ভেজে নিন। চিকেনের গায়ে সোনালি রং ধরলে তুলে একটি পাত্রে রেখে দিন।

এবার ওই হাঁড়িতেই আবার সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে শুকনো লাল লঙ্কা, তেজপাতা, দারচিনি, বড় এলাচ ও লবঙ্গ দিয়ে ফোড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ২-৩ মিনিট ভেজে নিন। স্বাদ অনুযায়ী নুন এবং গোটা রসুন দিয়ে আরও এক মিনিট নাড়াচাড়া করুন।

এরপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৫-৬ মিনিট রান্না হতে দিন। ঢাকনা খুলে তৈরি করে রাখা আদা-রসুন বাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভাল করে কষান।

মশলা কষানো হয়ে গেলে সামান্য জল দিন। তার পর ভেজে রাখা চিকেন এবং ধনেপাতার কুচি করা কচি ডাঁটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজন মতো জল এবং তৈরি করে রাখা গরমমশলা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন।

এবার ঢাকা দিয়ে চিকেন পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। চিকেন সেদ্ধ, ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। তারপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিন। 
 

TAGS:
Read more!
Advertisement
Advertisement