
বাঁধাকপি এখন সারা বছরই পাওয়া যায়। আর কমবেশি সবাই বাঁধাকপি খেতে পছন্দ করেন। এই সবজি দিয়ে বাহারি সব পদও তৈরি করা যায়। তার মধ্যে বাঁধাকপির বড়া অন্যতম। মচমচে এই বড়া খেতে পছন্দ করে ছোট-বড় সবাই। খুব বেশি ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নেওয়া যায বাঁধাকপির বড়া। জেনে নিন সুস্বাদু এই বড়ার রেসিপি-
উপকরণ
প্রণালী
বাঁধাকপি, আলু, পেঁয়াজ ও কাঁচালঙ্কা মিহি কুঁচি করে কেটে নিতে হবে। কুঁচি যদি মিহি না হয় তবে ভাজার সময় পুরোপুরি সিদ্ধ হবে না। একইভাবে ধনে পাতাও মিহি কুঁচি করে নিতে হবে এবং ভিন্ন একটি পাত্রে ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবারে বড় একটি পাত্রে চালের গুঁড়ো, বেকিং পাউডার, আদা-রসুন বাটা ও নুন একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে বাঁধাকপি, আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা ও ধনে পাতা কুঁচি দিয়ে ভালোভাবে মাখাতে হবে।
মাখানো হয়ে গেলে ১৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে এবং কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে বাঁধাকপির মিশ্রণ অল্প পরিমাণে নিয়ে গোলাকৃতি করে তেলে ছেড়ে দিতে হবে। বড়ার উভয় পিঠ লালচে-বাদামী করে তুলে তেল ঝরিয়ে নিতে হবে। তেল ঝরে গেলে রায়তা ও সসের সঙ্গে পরিবেশন করুন। ভাতের সঙ্গে এমনকি বিকেলের জলখাবারেও দারুন জমে যাবে এই বড়া। এই পকোড়া মুড়ি দিয়ে সন্ধের জল খাবারে অসাধারণ।