Advertisement

Chicken Do Pyaza Recipe: এভাবে চিকেন দোপেঁয়াজা বানালে স্বাদ ভুলবেন না, রইল সহজ রেসিপি

চিকেন দোপেঁয়াজা অত্যন্ত সুস্বাদু একটি পদ। এটি ভাত বা রুটির সঙ্গে চেটেপুটে খাওয়া যায়। তাহলেই স্বাদ হবে দারুণ। তাই ঝটপট জেনে নিন চিকেন দোপেঁয়াজার রেসিপি। ঝটপট এভাবে বানিয়ে নিন।

চিকেন দোপেঁয়াজা বানাবেন কীভাবে?চিকেন দোপেঁয়াজা বানাবেন কীভাবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 11:24 AM IST
  • চিকেন দোপেঁয়াজা অত্যন্ত সুস্বাদু একটি পদ
  • এটি ভাত বা রুটির সঙ্গে চেটেপুটে খাওয়া যায়
  • ঝটপট জেনে নিন চিকেন দোপেঁয়াজার রেসিপি

আমাদের মধ্যে অনেকেই মুরগির মাংসের ফ্যান। তাঁরা মাঝে মধ্যেই চিকেনের নিত্যনতুন পদ বানিয়ে খেতে চান। আর আজ তেমনই একটা পদের খোঁজ দেব। এই পদটির নাম চিকেন দোপেঁয়াজা। এই পদটি ঠিক ঠাক রান্না করতে পারলে খেতে হবে দারুণ। একবারে আঙুল চাটবেন। তাই ঝটপট চিকেন দোপেঁয়াজা বানানোর রেসিপিটা জেনে নিন। সেই মতো রেঁধে ফেলুন। তাহলেই কেল্লাফতে। এই পদটি ভাত ও রুটির সঙ্গে খেলে দারুণ লাগবে। 

কী কী লাগবে? 

  • হাড় সহ ৫০০ গ্রাম থেকে ১ কেজি চিকেন লাগবে
  • একটি পেঁয়াজের কুচি করে নিন
  • ১ কাপ ডুমো করে কাটা পেঁয়াজ নিতে হবে
  • টক দই লাগবে আধ কাপ
  • আদা ও রসুন বাটা নিন ২ চামচ
  • ১টি মাঝারি আকারের টমেটোর পেস্ট করে নিন
  • হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা লাগবে
  • ফোড়ন হিসেবে তেজপাতা, গোটা জিরে, এলাচ ও দারচিনি লাগবে
  • তেল লাগবে অল্প পরিমাণে
  • নুন লাগবে স্বাদ মতো
  • কাসুরি মেথি নিন অল্প পরিমাণে

কীভাবে রান্না করবেন? 

  • এই পদটি রান্নার জন্য সবার প্রথমে চিকেন ভাল করে ধুয়ে নিন। জল ঝরিয়ে রাখুন। 
  • এবার মাংস ম্যারিনেট করার পালা। সেক্ষেত্রে চিকেনে হলুদ গুঁড়ো ও সামান্য টক দই মিশিয়ে নিন। মোটামুটি ১ থেকে ২ ঘণ্টা মাংসটা রেখে দিতে হবে।
  • এরপর গ্যাস জ্বালান। তাতে বসিয়ে দিন কড়াই। এতে তেল দিন। তেলটা গরম হলে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলি হালকা সোনালী করে ভেজে নিতে হবে। তারপর তুলে রাখুন। 
  • ওই তেলেই গোটা মশলা ও তেজপাতা ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিতে হবে। এরপর আবার আদা ও রসুন বাটা দিতে হবে। এভাবে কষাতে থাকুন। দেখবেন একটু সময় বাদেই মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে। 
  • কড়াইতে দিয়ে দিন টমেটো কুচি। সেই সঙ্গে টমেটো নরম হলে ফেটানো টক দই ও গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। মশলা ভাল করে কষিয়ে নিতে হবে। দেখবেন একটু সময় বাদেই তেল ছেড়ে যাবে। 
  • এবার চিকেন দিতে হবে কড়াইতে। গ্যাস হাই করে দিন। ৫ মিনিট এভাবে কষিয়ে নিন। তারপর ঢাকা দিন। মাঝারি আঁচে চিকেন সেদ্ধ হতে দিতে হবে। 
  • মাংস যখন সেদ্ধ হয়ে যাবে, তখন ভেজে রাখা পেঁয়াজ, গরম মশলা ও কাসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিন। এভাবে আরও ২ থেকে ৩ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর নামিয়ে নিন। 

 

Read more!
Advertisement
Advertisement