Advertisement

Chilli Fulkopi Recipe: শীতের ফুলকপি দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে চিলি কপি, সহজ রেসিপি

ফুলকপি দিয়ে ডালনা, তরকারি কিংবা ফুলকপির রোস্ট তো অনেক খেয়েছেন। এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি ফুলকপি।

স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি ফুলকপি। স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি ফুলকপি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2026,
  • अपडेटेड 6:08 PM IST
  • শীতকাল মানেই বাজারে টাটকা ফুলকপি।
  • ফুলকপি দিয়ে ডালনা, তরকারি কিংবা ফুলকপির রোস্ট তো অনেক খেয়েছেন।
  • ছোট থেকে বড়, সকলেরই ভাল লাগবে এই খাবার।

শীতকাল মানেই বাজারে টাটকা ফুলকপি। এই সময়ে ফুলকপির স্বাদও থাকে বেশ ভাল। ফুলকপি দিয়ে ডালনা, তরকারি কিংবা ফুলকপির রোস্ট তো অনেক খেয়েছেন। এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি ফুলকপি। বিকেলের জলখাবার হোক কিংবা বাড়িতে অতিথি এলে পরিবেশন করতে পারেন এই পদ। বাইরে থেকে মুচমুচে, ভিতরে নরম ফুলকপি আর তার সঙ্গে ঝাল-মিষ্টি সসের স্বাদ। ছোট থেকে বড়, সকলেরই ভাল লাগবে এই খাবার।

রেস্তরাঁয় চিলি ফুলকপি খেতে অনেকেই পছন্দ করেন। কিন্তু এই পদ বাড়িতেও খুব সহজে তৈরি করা যায়। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। সামান্য কয়েকটি মশলা এবং সস দিয়েই তৈরি হবে সুস্বাদু চিলি ফুলকপি।

চিলি ফুলকপি তৈরির উপকরণ
মাঝারি মাপের একটি ফুলকপি

৪-৫ টেবিল চামচ ময়দা

২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

১ চা চামচ আদা-রসুন বাটা

১টি পেঁয়াজ

১টি ক্যাপসিকাম

২-৩টি কাঁচালঙ্কা

১ টেবিল চামচ সয়া সস

১ টেবিল চামচ টম্যাটো সস

১ চা চামচ চিলি সস

সামান্য গোলমরিচ গুঁড়ো

নুন স্বাদ অনুযায়ী

প্রয়োজনমতো জল ও তেল

সামান্য স্প্রিং অনিয়ন

কীভাবে বানাবেন
প্রথমে ফুলকপিটি ভাল করে ধুয়ে নিন। ছোট ছোট টুকরো করে কেটে নিন। এ বার একটি পাত্রে জল গরম করে তাতে সামান্য নুন দিন। জল ফুটতে শুরু করলে ফুলকপির টুকরোগুলি দিয়ে ৩-৪ মিনিট সেদ্ধ করে নিন। খুব বেশি সেদ্ধ করবেন না। তা হলে ফুলকপি ভেঙে যেতে পারে। জল ঝরিয়ে ফুলকপিগুলি আলাদা করে রাখুন।

এ বার একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা-রসুন বাটা, নুন এবং গোলমরিচ গুঁড়ো মেশান। অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এই ব্যাটারে ফুলকপির টুকরোগুলি ভাল করে মাখিয়ে নিন।

কড়াইয়ে তেল গরম করুন। মাঝারি আঁচে ফুলকপির টুকরোগুলি সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা ফুলকপি তুলে রাখুন।

এ বার অন্য একটি কড়াইয়ে সামান্য তেল গরম করুন। তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা দিয়ে অল্প ভাজুন। সবজি বেশি নরম করবেন না। এর পর সয়া সস, টম্যাটো সস এবং চিলি সস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজন হলে সামান্য জল দিন।

Advertisement

সব শেষে ভাজা ফুলকপি কড়াইয়ে দিয়ে সসের সঙ্গে মিশিয়ে নিন। ১-২ মিনিট নাড়াচাড়া করুন। উপর থেকে স্প্রিং অনিয়ন ছড়িয়ে নামিয়ে ফেলুন।  

Read more!
Advertisement
Advertisement