Advertisement

Chilli Chicken Recipe: বাড়ির চিলি চিকেনে চাইনিজ রেস্টুরেন্টের টেস্ট আনুন, রইল শেফের টিপস

Chilli Chicken Recipe: চাউমিন বা ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন অনেকেরই প্রিয় কম্বো। কলকাতার ট্যাংরা স্টাইলের চিলি চিকেনের একটা আলাদা টেস্ট রয়েছে।

চিলি চিকেন রেসিপিচিলি চিকেন রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 5:06 PM IST
  • চাউমিন বা ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন অনেকেরই প্রিয় কম্বো।
  • বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই জনপ্রিয় ইন্দো-চাইনিস ডিশ।  

Chilli Chicken Recipe: চাউমিন বা ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন অনেকেরই প্রিয় কম্বো। কলকাতার ট্যাংরা স্টাইলের চিলি চিকেনের একটা আলাদা টেস্ট রয়েছে। হালকা মুচমুচে চিকেনের টুকরো, ঝাল কাঁচালঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর মশলাদার সসের কম্বিনেশন। বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই জনপ্রিয় ইন্দো-চাইনিস ডিশ।  

চিলি চিকেন বানাতে কী কী লাগবে?
প্রথমে ৫০০ গ্রাম বোনলেস মুরগির মাংস নিন। সঙ্গে একটি ডিম, ২ চা চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ ময়দা, আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো। গ্রেভির জন্য লাগবে ২টি পেঁয়াজ, একটি ক্যাপসিকাম, ৫-৬টি কাঁচালঙ্কা, আদা-রসুন কুচি, টম্যাটো সস, চিলি সস, সোয়া সস, ভিনিগার, চিনি এবং সাদা তেল।

কীভাবে বানাবেন?
প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে নিন। তার মধ্যে ডিম, আদা-রসুন বাটা, নুন, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার এবং ময়দা মিশিয়ে দিন। সব উপকরণ ভাল করে মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এতে মাংসের ভিতরেও মশলার স্বাদ ঢুকবে।

এ বার কড়াইয়ে তেল গরম করে মাংসের টুকরোগুলি সোনালি করে ভেজে তুলে রাখুন। অন্য একটি পাত্রে টম্যাটো সস, চিলি সস, সোয়া সস, ভিনিগার এবং সামান্য চিনি মিশিয়ে নিন।

এ বার কড়াইয়ে অল্প তেল দিয়ে আদা ও রসুন কুচি ভাজুন। তার পর পেঁয়াজ, ক্যাপসিকাম এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে উচ্চ আঁচে নাড়াচাড়া করুন। সব্জি বেশি নরম করবেন না। এ বার তৈরি করে রাখা সস ঢেলে দিন। সামান্য জল মিশিয়ে ভাজা চিকেন যোগ করুন। দু’-তিন মিনিট ভাল করে নাড়াচাড়া করুন।

রেস্টুরেন্টের সিক্রেট
চিলি চিকেনের স্বাদ বাড়াতে সামান্য গোলমরিচ ও গরমমশলা দিতে পারেন। তবে খুব বেশি গরম মশলা নয়। সামান্য। শুনে অবাক লাগতে পারে। কিন্তু চিনেও এই ধরনের রান্নায় 'ফাইভ স্পাইস' নামে এক সুগন্ধী মশলা ব্যবহার করা হয়। তার পরিবর্তে গরম মশলাই দিতে পারেন। তবে সামান্য। সাধারণ চিকেনে যতটা গরম মশলা লাগে, তার অর্ধেকেরও কম দেবেন। গ্রেভি ঘন করতে জলে গুলে কর্নফ্লাওয়ার মেশান। শেষে পেঁয়াজকলি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ফ্রায়েড রাইস বা চাউমিনের সঙ্গে পরিবেশন করুন। রুটি দিয়েও দুর্দান্ত।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement