Advertisement

Chilli Soybean: চিলি সয়াবিন, এভাবে বানালে চিকেন ভেবে ভুল করবেন

চাইনিজ খাবার ভালবাসেন? কিন্তু রেস্তোরাঁয় গিয়ে পছন্দের পদ খেতে গেলে খরচও কম হয় না। তা হলে বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি সয়াবিন। অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় এই মুখরোচক পদ।

অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় এই মুখরোচক পদ। অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় এই মুখরোচক পদ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 10:06 PM IST
  • চাইনিজ খাবার ভালবাসেন?
  • রইল চিলি সয়াবিনের রেসিপি।

চাইনিজ খাবার ভালবাসেন? কিন্তু রেস্তোরাঁয় গিয়ে পছন্দের পদ খেতে গেলে খরচও কম হয় না। তা হলে বাড়িতেই বানিয়ে ফেলুন চিলি সয়াবিন। অল্প কিছু উপকরণেই তৈরি করা যায় এই মুখরোচক পদ। স্বাদে ঝাল, মিষ্টি এবং টক; তিনেরই দারুণ মিশেল। বিকেলের জলখাবার হোক কিংবা বাড়িতে অতিথি আপ্যায়ন, চিলি সয়াবিন হতে পারে দারুণ বিকল্প।

সয়াবিন প্রোটিনের ভাল উৎস। বিশেষ করে যাঁরা নিরামিষ খাবার খান, তাঁদের খাদ্যতালিকায় সয়াবিন রাখা যেতে পারে। সাধারণত সয়াবিনের তরকারি বা ঝোল খেয়েই অভ্যস্ত অনেকে। তবে সামান্য রান্নার কৌশলে এই পরিচিত উপকরণকেই বানিয়ে ফেলা যায় রেস্তরাঁর ধাঁচের চাইনিজ পদ।

উপকরণ 
চিলি সয়াবিন বানাতে লাগবে ১ কাপ সয়াবিন, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ ময়দা, ১টি পেঁয়াজ, ১টি ক্যাপসিকাম, ২-৩টি কাঁচালঙ্কা, ১ টেবিল চামচ আদা-রসুন কুচি, ১ টেবিল চামচ সয়াসস, ১ টেবিল চামচ টম্যাটো সস, ১ চা চামচ চিলি সস, সামান্য ভিনিগার, নুন এবং তেল।

কীভাবে বানাবেন?
প্রথমে গরম জলে সয়াবিন সেদ্ধ করে নিন। জল ঝরিয়ে ভাল করে চেপে অতিরিক্ত জল বার করে দিন। এ বার তাতে কর্নফ্লাওয়ার, ময়দা এবং সামান্য নুন মিশিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে সয়াবিনগুলি সোনালি করে ভেজে তুলে রাখুন।

অন্য একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে আদা-রসুন কুচি এবং কাঁচালঙ্কা ভাজুন। এর পর পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে বেশি ক্ষণ না নেড়ে ভেজে নিন। সব্জি সামান্য মুচমুচে থাকলেই ভাল লাগবে।

এ বার সয়াসস, টম্যাটো সস, চিলি সস এবং ভিনিগার মেশান। প্রয়োজনমতো নুন দিন। সব উপকরণ ভাল করে নেড়ে ভাজা সয়াবিন দিয়ে দিন। মিনিট দুয়েক নাড়াচাড়া করলেই তৈরি চিলি সয়াবিন।

স্বাদ বাড়ানোর কৌশল
গ্রেভি পছন্দ হলে সামান্য জলে কর্নফ্লাওয়ার গুলে মিশিয়ে দিন। আর শুকনো চিলি সয়াবিন চাইলে জল না দিলেই হবে। গরম গরম পরিবেশন করুন। অল্প খরচে বাড়িতেই জমে উঠুক চাইনিজ খাবারের স্বাদ! 

Advertisement

Read more!
Advertisement
Advertisement