Advertisement

Chitol Macher Muithya Recipe: দিদিমা ঠাকুমার হাতের চিতল মাছের মুইঠ্যা রাঁধাবেন আপনিও, তৃপ্তি করে খাবে সকলে

পুজো আসা মানেই বাঙালির জমিয়ে খাওয়া দাওয়া। সেই আবহে এক অদ্বিতীয় পদ— চিতল মাছের মুইঠ্যা। নাম শুনলেই যেন জিভে জল!চিতল মাছের মুইঠ্যা একটি খাঁটি বাঙালি পদ। এই রান্না এপার বাংলা ও ওপার বাংলা দুই বাংলাতেই সমান জনপ্রিয়।

 জেনে নিন বাড়িতে কীভাবে সহজে রাঁধবেন এই পদ জেনে নিন বাড়িতে কীভাবে সহজে রাঁধবেন এই পদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 3:17 PM IST

পুজো আসা মানেই  বাঙালির জমিয়ে খাওয়া দাওয়া।  সেই আবহে এক অদ্বিতীয় পদ— চিতল মাছের মুইঠ্যা। নাম শুনলেই যেন জিভে জল!চিতল মাছের মুইঠ্যা একটি খাঁটি বাঙালি পদ। এই রান্না এপার বাংলা ও ওপার বাংলা দুই বাংলাতেই সমান জনপ্রিয়। 

মুইঠ্যা' শব্দটি এসেছে 'মুঠো' বা 'মুঠি' থেকে। হাতের তালুতে মাছের কিমা নিয়ে আলতো চাপে মুঠো করে যে আকার দেওয়া হয়, তা থেকেই এই সাবেকি নামকরণ। প্রজন্মের পর প্রজন্ম ধরে পূর্ববঙ্গের মা-ঠাকুমারা পরম মমতায় এই পদটি রাঁধতে শিখিয়েছেন। রবিবারের আড্ডায় বা বিশেষ কোনও উৎসবের দিনে, পাতে যদি পড়ে এই ঐতিহ্যবাহী মুইঠ্যা, তবে বাঙালির রসনাতৃপ্তি এক অন্য মাত্রায় পৌঁছয়। জেনে নিন সেই চিরকালীন রেসিপি।

উপকরণ (৪ জনের জন্য)
চিতল মাছের গাদার পিস- ২৫০ গ্রাম
আলু সেদ্ধ- ১টি
পেঁয়াজের কুচি- ২টি
আদা বাটা- ২ টেবিল চামচ
জিরে বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
তেল-১/২ কাপ
টমেটো কুচি করা- ১টি
শুকনো লঙ্কা- ১টি
কাঁচা লঙ্কা কুচি- ২টি
ধনে পাতা কুচি- ১টেবিল চামচ
চিনি- ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ
হলুদ গুঁড়ো- ১চা চামচ
নুন- স্বাদ মতো

রন্ধন প্রণালী
প্রথমে চিতল মাছের পিসগুলি ভাল করে ধুয়ে মুছে নিন। এবার মাছের ছালের উপর বেলনা দিয়ে আসতে আসতে চাপ দিন। এর ফলে ছাল ও কাঁটা থেকে মাংসল অংশ বেরিয়ে আসবে। চামচের সাহায্যে মাছের মাংসল অংশ সংগ্রহ করে নিন। হাত দিয়ে কাঁটাগুলো ভাল করে বেছে, মাছের সঙ্গে ১/২ টেবিল চামচ আদা বাটা, অল্প পেঁয়াজ কুচি, ১/২ চামচ রসুন বাটা,১/৪ চামচ জিরে বাটা, ১টি লঙ্কার কুচি, স্বাদ মতো নুন, অল্প হলুদ ও সেদ্ধ করে রাখা আলু ভাল করে মেখে নিতে হবে। ওই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে হাত দিয়ে মুইঠ্যাগুলো গড়ে নিতে হবে। কড়াইয়ে জল গরম করে মুইঠ্যাগুলো অল্প সেদ্ধ করে নিন ও বড় ছাঁকনির সাহায্যে জল ঝড়িয়ে নিন। মনে রাখবেন, খুব বেশি সেদ্ধ করা যাবে না, তা হলে মুইঠ্যা শক্ত হয়ে যাবে।

Advertisement

এবার কড়াইতে কিছুটা তেল গরম করে সেদ্ধ করা মুইঠ্যা অল্প ভেজে তুলে নিতে হবে। ওই তেল থেকে কিছুটা তেল তুলে নিয়ে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন ফোড়ণ দিয়ে বাকি পেঁয়াজ কুচি একটু ভেজে নিন। এবার এক এক করে আদা, রসুন, জিরে, টমেটো কুচি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভাল করে মশলা কষিয়ে নিন। মুইঠ্যাগুলো দিয়ে অল্প জল দিয়ে ভাল করে নাড়াচাড়া করে, গ্রেভি ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করুন। এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আপনার চিতল মাছের মুইঠ্যা তৈরি। গরম সাদা ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন বাংলার এই হারিয়ে যেতে বসা রান্না- চিতল মাছের মুইঠ্যা।

Read more!
Advertisement
Advertisement