Advertisement

Chorki Paratha Recipe: নিরামিষের দিনে জিভে জল আনবে মুচমুচে ‘চড়কি পরোটা’, কীভাবে বানাবেন?

Chorki Paratha Recipe: দেখতে যেমন রাজকীয়, খেতেও তেমনই খাস্তা। শুধু স্বাদ নয়, আটা আর জোয়ানের গুণে এই পদটি স্বাস্থ্যের দিক থেকেও বেশ ভরসাযোগ্য। বাড়ির খুদে সদস্য থেকে শুরু করে প্রবীণ,  সবার মন জয় করতে এই চড়কি পরোটার কোনো বিকল্প নেই।

নিরামিষের দিনে জিভে জল আনবে মুচমুচে ‘চড়কি পরোটা’, কীভাবে বানাবেন? (AI Image)নিরামিষের দিনে জিভে জল আনবে মুচমুচে ‘চড়কি পরোটা’, কীভাবে বানাবেন? (AI Image)
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 11:23 PM IST

Chorki Paratha Recipe: ছুটির সকাল হোক বা কর্মব্যস্ত দিনের নিরামিষ টিফিন, পরোটা মানেই বাঙালির বরাবরের দুর্বলতা। তবে আলু পরোটার সেই চেনা ছক ভেঙে এবার হেঁশেলে আসুক নতুন চমক। নাম তার ‘চড়কি পরোটা’। দেখতে যেমন রাজকীয়, খেতেও তেমনই খাস্তা। শুধু স্বাদ নয়, আটা আর জোয়ানের গুণে এই পদটি স্বাস্থ্যের দিক থেকেও বেশ ভরসাযোগ্য। বাড়ির খুদে সদস্য থেকে শুরু করে প্রবীণ,  সবার মন জয় করতে এই চড়কি পরোটার কোনো বিকল্প নেই।

কী কী লাগছে?
বাজার চলতি বেশি কিছু নয়, আপনার রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই কেল্লাফতে হতে পারে। গুছিয়ে নিন, ১ কাপ আটা, সামান্য জোয়ান, নুন, ময়ান দেওয়ার জন্য ঘি, ২-৩টি সেদ্ধ আলু, কাঁচালঙ্কা কুচি, তাজা ধনেপাতা বা কসুরি মেথি। মশলার ঝোলায় রাখুন, আমচুর পাউডার, গরম মশলা, লঙ্কাগুঁড়ো, ধনে ও জিরেগুঁড়ো এবং লেবুর রস। ভাজার জন্য লাগবে সাদা তেল বা ঘি।

রান্নার কারিকুরি
প্রথমেই আটার সঙ্গে নুন ও জোয়ান মিশিয়ে ঘিয়ের ময়ান দিয়ে সুন্দর করে মেখে নিন। মিনিট ২০ ভেজা কাপড়ে ঢাকা দিয়ে রাখলে পরোটা হবে নরম। এই ফাঁকে কড়াইয়ে ঘি গরম করে জিরে ও ধনেগুঁড়ো ফোড়ন দিয়ে সেদ্ধ আলু ও সমস্ত মশলা কষিয়ে পুর তৈরি করে নিন। আমচুর আর লেবুর রসের টক-ঝাল মিশ্রণটি যেন ঠিকঠাক হয়।

এবার আসল জাদু। আটার লেচি নিয়ে বড় করে পাতলা করে বেলে নিন। তার ওপর আলুর পুরটি সমানভাবে লেপে দিন। এবার সেই রুটিটিকে আলতো হাতে রোলের মতো করে পাকিয়ে নিন এবং শেষ প্রান্তটি আঙুল দিয়ে চেপে আটকে দিন। একটি ধারালো ছুরি দিয়ে রোলটিকে ছোট ছোট চাকতির আকারে কাটুন। এই গোলাকার টুকরোগুলোকেই সামান্য চেপে চ্যাপ্টা করে মোটা করে বেলে নিয়ে গরম তেলে বা ঘিয়ে লালচে করে ভেজে নিন। আঁচ যেন মাঝারি থাকে, তবেই আসবে সেই কাঙ্ক্ষিত মুচমুচে ভাব।

Advertisement

ব্যাস, ধোঁয়া ওঠা চড়কি পরোটা সাজিয়ে দিন চাটনি বা আচার সহযোগে। আপনার হাতের গুণেই সাধারণ সকাল হয়ে উঠবে উৎসবের মেজাজে।

 

Read more!
Advertisement
Advertisement