Advertisement

Cold Drinks Alternative: ক্ষতিকর কোল্ড ড্রিঙ্কস ছেড়ে বাড়িতেই বানান এই শরবত, রইল রেসিপি

কোল্ড ড্রিংকস খাওয়া সব সময়ই ক্ষতিকর। তবে আমরা নানা সময় কোল্ড ড্রিংকস খাই। অনেকে তো আবার খাবার হজম করার জন্যও কোল্ড ড্রিংকস খেয়ে নেন। এর ফল পরবর্তীকালে ভয়ঙ্কর হতে পারে। এগুলোর বদলে এই গরমে প্রাণ জুড়াবে টক-মিষ্টি স্বাদের শরবত। চমক জাগাবে এ নতুনত্ব শরবত। 

তেঁতুলতেঁতুল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2025,
  • अपडेटेड 6:15 PM IST

কোল্ড ড্রিংকস খাওয়া সব সময়ই ক্ষতিকর। তবে আমরা নানা সময় কোল্ড ড্রিংকস খাই। অনেকে তো আবার খাবার হজম করার জন্যও কোল্ড ড্রিংকস খেয়ে নেন। এর ফল পরবর্তীকালে ভয়ঙ্কর হতে পারে। এগুলোর বদলে এই গরমে প্রাণ জুড়াবে টক-মিষ্টি স্বাদের শরবত। চমক জাগাবে এ নতুনত্ব শরবত। 

আমরা সবাই কমবেশি জানি, তেঁতুলের নাম শুনলে জিভে জল চলে আসে। আর সেটা যদি হয় তেঁতুলের শরবত, তাহলে তো কোনো কথাই নেই। এ শরবত খেলে আপনার শরীর ভালো থাকবে। তাই ঘরে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর ও সুস্বাদু তেঁতুলের শরবত। সহজেই বানানো যায় এই সরবত। এটা খেলে শরীরও ভাল থাকে। কারণ তেঁতুল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। 

তাই নিয়মিত তেঁতুল খেলে হার্ট ভাল থাকে। বাড়ে হজম ক্ষমতা। ওজন কমাতেও তেঁতুলের জুরি মেলা ভার। এর পাশাপাশি নিয়মিত তেঁতুল খেলে ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে। ত্বকের স্বাস্থ্য উন্নত হয়। আর সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়।      

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে তৈরি করবেন তেঁতুলের শরবত

প্রথমেই পাকা তেঁতুল ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এরপর তেঁতুল নরম হয়ে এলে তার বিজ আলাদা করে নিন। এবার একটি প্যানে শুকনো লঙ্কা নিন। লঙ্কা লাল লাল থাকতেই নামিয়ে ফেলুন। এবার  গোলমরিচ ও জিরে ভেজে নিন। তবে জিরে ভাজতে হবে সতর্কতার সঙ্গে। খুব বেশি ভাজলে পুড়ে তেতো হয়ে যাবে। তাই রঙ পরিবর্তন হলেই নামিয়ে নিন। 

গরম থাকতেই ভালো করে মিহি গুঁড়া করে মুখ বন্ধ বয়ামে রাখুন। এরপর প্রয়োজনমতো ব্যবহার করুন। এবার একটি গ্লাসে দুই চামচ তেঁতুলের ক্বাথ, আধা চা চামচ ভাজা জিরে, স্বাদমতো শুকনো লঙ্কার গুঁড়া, বিট লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী চিনি ভালো করে মিশিয়ে ঠান্ডা জলে দিন। সঙ্গে বরফ, পুদিনাপাতা আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করুন টক-ঝাল-মিষ্টি তেঁতুলের শরবত।

Advertisement
Read more!
Advertisement
Advertisement